তীর্থদান
তীর্থের পথে পথে তন্ত্র জ্যোতিষ অনুসন্ধান কেন্দ্র
জ্ঞাতিবধের পর বিমর্ষ হয়ে হিমালয়রে পথে ঘুরছেন পাণ্ডবেরা । তারা তাদের পাপের জন্য শিব কে তুষ্ট করতে পারলে তাদের প্রায়শ্চিত্য হবে । শিবও ভ্রাতৃঘাতি পাণ্ডবদের ধরা দেবেন না বলে পালিয়ে বেরাচ্ছেন । এক দিন ভীম হঠাৎ দেখতে পান শিবকে । শিব সঙ্গে সঙ্গে মোষের রুপ ধরে পালাতে যান । ভীম তখন প্রবল ভাবে জাপটে ধরে । আর সেই মোষের কুজ টি হচ্ছে কেদারনাথ ।
ভীমের জাপটাজাপটি তে মোষটি আহত হয় । শুশ্রূষার জন্য মহিষরুপি দেবাদিদেব মহাদেব কে আহত কুজে ঘি মাখানো হল । ভোগ হিসাবে দেওয়া হল চানা ডাল । সেই প্রথা আজও চলছে । আর পুরোহিতের মন্ত্রে ধ্বনিত হবে " আমি পাপ , আমার কর্ম পাপের জন্ম দেয় , আমার আত্মা পাপে পরিপূর্ণ , হে শিব , আমাকে উদ্ধার কর , আমার সব পাপ ধ্বংস কর ।
এই বলে এবড়ো খেবড়ো প্রস্তর শিব লিঙ্গে ঘি মালিশ করবেন । ভীম অর্জুন নিজের মুক্তির জন্য প্রার্থনা করেছিলেন আর আজকে ভারতের প্রধান মন্ত্রী দেশের বাবা কেদারনাথের কাছে ভারতের বিকাশ ও উন্নতির জন্য প্রার্থনা করেছেন ।
কেদারনাথ জানেন ক্ষমতা সব নয় , নরেন্দ্র মোদী সকালে যে রুদ্রভিসেক করলেন তার নাম নির্বাণ দর্শন ।সন্ধ্যায় এই গায়ে রেশমি বস্ত্র , মাথায় মুকুট , রাজছত্র পড়িয়ে আরতি করা হয় ।
বশিষ্ঠ দেব তার আরাধ্য দেব কে দিয়ে কারন বুড়ো আর কাশী থেকে কেদার যাত্রা করতে অসুবিধা হচ্ছিল । তাই শিব বারানসি তে থাকবেন ।

Comments
Post a Comment